![]() |
| CNN-https://opene99.blogspot.com |
পূজাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে কোনো বিকৃত ও উস্কানিমূলক তথ্য দিলে তার কঠোরভাবে দমন করা হবে বলে সতর্ক করে দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ।
তিনি বলেছেন, ‘বাংলাদেশের সকল উৎসব সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে মহামিলনে পরিণত হয়। তবে কোনো ধরনের অপশক্তি যাতে কোনো প্রকার উস্কানিমূলক সংবাদ কিংবা তথ্য পরিবেশন করতে না পারে, সোশ্যাল মিডিয়াতে বিকৃত ও উস্কানিমূলক তথ্য পরিবেশন করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সেজন্য র্যাব ফোর্স সতর্ক রয়েছে এবং তা কঠোরভাবে দমন করা হবে ‘
সোমবার দুপুরে রাজধানীর বনানী মাঠে শারদীয় দুর্গাপূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বেনজীর আহমেদ।
from CNN Bangladesh https://ift.tt/2CIO1Tt

No comments:
Post a Comment