![]() |
| CNN-https://opene99.blogspot.com |
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে ফোন করেছেন সৌদি বাদশা সালমান। রোববার রাতে এরদোগানকে ফোন করে নিখোঁজ সাংবাদিক জামাল খাশোগির বিষয়ে কথা বলেছেন সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ। প্রেসিডেন্ট এরদোয়ানের দফতরের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ফোনালাপে খাশোগির নিখোঁজ হওয়ার ব্যাপারে তদন্ত করার জন্য দুদেশ যৌথ ওয়ার্কিং কমিটি গঠনে সম্মত হওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানান সৌদি বাদশা। তিনি তুরস্কেকে ‘ভ্রাতৃপ্রতীম দেশ’ হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘আঙ্কারার সঙ্গে সকল ক্ষেত্রে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করতে চায় রিয়াদ।’ এ সময় তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানও সৌদি আরবের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।
গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে প্রবেশের পর থেকে জামাল খাশোগি নিখোঁজ রয়েছেন। ওই ঘটনার পর এই প্রথম তুরস্ক ও সৌদি আরবের শীর্ষ নেতারা টেলিফোনে কথা বললেন।
মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, খাশোগির নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারে সৌদি আরবের ওপর যে প্রচণ্ড আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছে, তা কমানোর জন্যই বাদশা সালমান রোববার রাতে প্রেসিডেন্ট এরদোয়ানকে ফোন করেন।
তুরস্কের গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, সৌদি কনস্যুলেটে ঢোকার পর খাশোগিকে নির্যাতন করে হত্যা করা হয় এবং পরে তার মরদেহ টুকরা টুকরা করে গোপনে ওই কূটনৈতিক মিশন থেকে বাইরে নেয়া হয়। এ বিষয়ে তাদের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে বলে তারা জানিয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্বেগ প্রকাশ করে বলেছে, জামাল খাশোগির হত্যাকাণ্ড প্রমাণ করছে, সৌদি রাজতন্ত্রের সমালোচনাকারীরা দেশের বাইরেও নিরাপদ নন।
সবমিলিয়ে সাংবাদিক খাগোশি নিখোঁজ হওয়ার ঘটনায় বহির্বিশ্বের জোরালো অবস্থানের কারণে বেশ চাপে রয়েছে কঠিন রক্ষণশীল সৌদি।
from CNN Bangladesh https://ift.tt/2QO859V

No comments:
Post a Comment