প্রধানমন্ত্রীর বিস্বস্ত ভ্যানগার্ড হিসাবে কাজ করে যাচ্ছেন ছাত্রনেতা সূজন ভুঁইয়া - Opene99

Breaking

Click here

Wednesday, November 7, 2018

প্রধানমন্ত্রীর বিস্বস্ত ভ্যানগার্ড হিসাবে কাজ করে যাচ্ছেন ছাত্রনেতা সূজন ভুঁইয়া

গোপালগঞ্জ :: বাংলাদেশ ছাত্রলীগ এর নিবেদিত প্রান গোপালগঞ্জ জেলার চন্দ্রদিঘলিয়ার কৃতি সন্তান সৃজন ভুঁইয়া।পিতা বীর মুক্তিযোদ্ধা এবং দাদা ছিলেন মুক্তিযোদ্ধার সংগঠক স্কুল ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ কে বুকে ধারন করে সকল ছাত্র- ছাত্রীদের বিপদে আপদে পাশে থাকতেন তিনি।

গোপালগঞ্জ জেলা মডেল স্কুল থেকে স্কুল জীবন পার করে নটরডেম কলেজে ভর্তি হন। স্কুল জীবন থেকে ছাত্রলীগের কর্মী হয়ে ছাত্রদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেন।কলেজ শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় আই আর এ ভর্তি হন এবং ছাত্রলীগের মহান কর্মী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

ছাত্র রাজনীতিতে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আগামীর পথে এগিয়ে যাচ্ছেন উদিয়মান এই ছাত্রনেতা। বিশ্ববিদ্যালয় এর ছাত্র-ছাত্রীরা তার দিকনির্দেশনা নিয়ে কাজ করতে থাকেন। তাঁর দায়িত্ব সফলভাবে পালন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ার সাথে সাথে কেন্দ্রীয় ছাত্রলীগ এর অর্থ বিষয়ক উপ-সম্পাদক পদে মনোনিত করেন বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় কমিটি ।

তাঁর এমন আদর্শের জন্য সবার কাছে ভালোবাসার পাত্র হয়ে উঠেন। আজ সৃজন ভূইয়া বাংলাদেশ ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় এর সদ্য সাবেক নেতা হয়ে গেলেও তার আদর্শ সাবেক হয়ে যায়নি। তিনি সবসময় ছাত্রলীগ এর পাশে ছিলেন এখনো আছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। মানবতার ফেরিওয়ালা হিসাবে পরিচিত সৃজন ভুইয়া। ছাত্রদের পাশাপাশি গরীব অসহায় মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছেন ছাত্রলীগের এই নেতা। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মান এবং শেখ হাসিনার বিস্বস্থ ভ্যানগার্ড হিসাবে আগামীতেও ছাত্র- ছাত্রীরা এমন কর্মী বান্ধব নেতাকে ভাল স্থানে দেখতে চান।



from CNN Bangladesh https://ift.tt/2AR0Qsu

No comments:

Post a Comment