জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে অনুশীলনে ক্রিকেট দল - Opene99

Breaking

Click here

Monday, October 15, 2018

জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে অনুশীলনে ক্রিকেট দল

CNN-https://opene99.blogspot.com

ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। হেড কোচ কোচ স্টিভ রোডসের অধীনে চলছে ব্যাটসম্যানদের ব্যাটিং অনুশীলন। বোলারদের নিয়ে কাজ করছেন বোলিং কোচ কোর্টনি ওয়ালস।
এশিয়া কাপের পর বেশ কয়েকদিন বিশ্রামে ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। আসন্ন সিরিজকে সামনে রেখে গেলো বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। প্রথম দিন জ্বরের কারণে যোগ দিতে পারেননি রুভেল ও মিরাজ। এছাড়া আছেন প্রায় সব সদস্য। শুরুতে হালকা রানিং সেশনে অংশ নেন ক্রিকেটাররা। এরপর স্টিভ রোডসের অধীনে ব্যাটিং অনুশীলনে অংশ নেন ব্যাটসম্যানরা। শিষ্যদের বোলিংয়ের খুটি নাটি নিয়ে কাজ করছেন কোর্টনি ওয়ালশ। এশিয়া কাপে ইনজুরিতে পড়ে দল নেই ওপেনার তামিম এবং অলরাউন্ডার সাকিব আল হাসান। দীর্ঘ দিন পর দলে সুযোগ পেয়েছেন সাইফুদ্দিন এবং প্রথমবার টাইগার স্কোয়াডে সুযোগ হয়েছে ফজলে মাহমুদের।


from CNN Bangladesh https://ift.tt/2QO7YLx

No comments:

Post a Comment