যশোর শহরের গণসংযোগ করেছেন যশোর-৩ আসনে নৌকার প্রার্থী কাজী নাবিল আহমেদ। বুধবার দুপুরে যশোর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কাজী নাবিল আহমেদ গণসংযোগ করেন। তার গণসংযোগ বিশাল মিছিলে রূপ নেয়। চলার পথে বিভিন্ন পেশার মানুষ তার সঙ্গে শামিল হন।
শহরের খালধার রোড থেকে শুরু করে কাঠেরপুল হয়ে এইচএমএম রোড, বাজারের ভেতর, দড়াটানা হয়ে গাড়িখানা দিয়ে হাটখোলা রোড হয়ে চৌরাস্তা, সোনাপট্টি হয়ে হাজী আব্দুল করিম রোডে ব্যাপক গণসংযোগ করেন। কাজী নাবিল আহমেদ বাজারের বিভিন্ন ব্যবসায়ী, ক্রেতা, পথিক, রিকশাচালক, দোকানি, দোকান কর্মচারী, ছোট ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময়, লিফলেট বিতরণ এবং ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনে তাকে ভোট দেওয়ার অনুরোধ করেন।
গণসংযোগকালে তার সঙ্গে যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, আওয়ামী লীগনেতা সেলিম আহমেদ, যুবলীগনেতা আজহার হোসেন স্বপন, স্বেচ্ছাসেবক লীগনেতা লুৎফুল কবীর বিজু, আনোয়ার হোসেন মুশতাক, ওয়াহিদুজ্জামান বাবলুসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ যশোরসহ সারাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যশোর সদরে সৎ, যোগ্য, শিক্ষিত ও মার্জিত ব্যক্তিত্ব কাজী নাবিল আহমেদকে পুনর্বার বিপুল ভোটে নির্বাচিত করতে সকলের প্রতি আহ্বান জানান।
গণসংযোগকালে স্থানীয় লোকজন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদকে সাদরে সম্ভাষণ এবং তার প্রতি সন্তোষ প্রকাশ করেন।
The post যশোর শহরে নৌকার প্রার্থী কাজী নাবিলের গণসংযোগ appeared first on 1 News BD | One News BD | 1 News | One News.
from 1 News BD | One News BD | 1 News | One News https://ift.tt/2QCO4Yd
via opene99
No comments:
Post a Comment