‘ভয়ভীতি দেখিয়ে সাধারণ ভোটারদের দমিয়ে রাখা যাবে না’ - Opene99

Breaking

Click here

Wednesday, December 19, 2018

‘ভয়ভীতি দেখিয়ে সাধারণ ভোটারদের দমিয়ে রাখা যাবে না’

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ভোটকেন্দ্র থাকবে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। জনগণ থাকবে পাহারায়। কোনো ভয়ভীতি দেখিয়ে সাধারণ ভোটারদের দমিয়ে রাখা যাবে না।

বুধবার দুপুরে তার নির্বাচনী এলাকা কাজিপুরে এক শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি-জামায়াত জোট দেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছিল, হরতাল অবরোধের নামে পেট্রলবোমা মেরে মানুষকে পুড়িয়ে মেরেছিল, দেশের সাধারণ মানুষ তা আজও ভোলেনি। ৩০ ডিসেম্বর এ দেশের মানুষ তাদের ভোটের মাধ্যমে সমুচিত জবাব দেবে বলেও মন্তব্য করেন মোহাম্মদ নাসিম।

নাসিম বলেন, ড. কামাল হোসেন একজন নীতি, আদর্শহীন মানুষ। যারা নিজের বিবেককে বিক্রি করেছেন, যাদের আদর্শ নেই তারা দেশের জন্য কী করবেন এমন প্রশ্ন রেখে তিনি বলেছেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে জনগণ তাদের সমুচিত জবাব দেবে।

তিনি আরও বলেন- খালেদা জিয়ার দল ভোট চাওয়ার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে। তারা ক্ষমতায় থেকে জঙ্গির উত্থান করেছিল, হাওয়া ভবন প্রতিষ্ঠা করেছিল, দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে।

সমাবেশে মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত এক দশকে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করিয়েছেন। স্বাস্থ্য সেবাখাতের উন্নয়নসহ দক্ষিণ এশিয়ায় সমৃদ্ধিশালী দেশ হিসেবে পরিচিত করে দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছেন। আওয়ামী লীগের আমলেই স্কুল, কলেজ, মাদ্রাসাসহ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত ও শিক্ষার গুণগতমান উন্নত হয়েছে, শিক্ষকদের বৈশাখী ভাতাও প্রদান করা হয়েছে।

এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চেয়ে মোহাম্মদ নাসিম বলেছেন, উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে নৌকার কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই। মোহাম্মদ নাসিম বক্তৃতায় একপর্যায়ে নৌকার পক্ষে স্লোগান তোলেন এবং ৩০ ডিসেম্বর প্রত্যেক ভোটারকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

রাণী দীনমনি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত এ শিক্ষক সমাবেশে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।

বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি সাবেক এমপি তানভীর শাকিল জয়, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।

The post ‘ভয়ভীতি দেখিয়ে সাধারণ ভোটারদের দমিয়ে রাখা যাবে না’ appeared first on 1 News BD | One News BD | 1 News | One News.



from 1 News BD | One News BD | 1 News | One News https://ift.tt/2SbkXYT
via opene99

No comments:

Post a Comment