বোয়ালখালীতে ১১ মামলার ওয়ারেন্টভূক্ত অাসামী উপজেলা যুবলীগের সহ- সম্পাদক মোঃ শেখ কামাল থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে বলে জানা গেছে। গত ৫ নভেম্বর রাত ৮ টার দিকে উপজেলার পিসিসেন সারোয়াতলী স্কুলের খেলার মাট থেকে গ্রেপ্তার হয়েছে।
জানা যায়, গত ৫ নভেম্বর রাত ৮ টার দিকে বিস্বস্ত সুত্রে খবর পেয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাইরুল ইসলামের নির্দেশে দারোগা রিপন চাকমা ও মোঃ সাইদুল এর সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে উপজেলার পিসিসেন সারোয়াতলী স্কুলের খেলার মাট থেকে কামালকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায় বোয়ালখালীসহ বিভিন্ন থানায় কামালের বিরুদ্ধ খুন,অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অাইনে ১১ টি মামলা রয়েছে। কামালকে গত ৬ নভেম্বর ২ টি মাদক সংশ্লিষ্ট ওয়ারেন্টভূক্ত মামলায় অাদালতে সোপর্দ করেছে পুলিশ। কামাল দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত থেকে এসব অপরাধে জড়িয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান।
এদিকে চট্রগ্রাম দক্ষিণ জেলা অাওয়ামী যুবলীগের সভাপতি অা ফ ম টিপু সুলতান চৌধুরী ও সাধারন সম্পাদক পার্থ স্বারথী চৌধূরী গত ৩০ জুন স্বাক্ষরিত বোয়ালখালী উপজেলা যুবলীগের কমিটির তালিকার ৫৬ নং ক্রমিকে কামালকে সহ- সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়।
from CNN Bangladesh https://ift.tt/2DrOppL
No comments:
Post a Comment