চার টেকনোক্র্যাট মন্ত্রীর পদত্যাগ - Opene99

Breaking

Click here

Tuesday, November 6, 2018

চার টেকনোক্র্যাট মন্ত্রীর পদত্যাগ

প্রধানমন্ত্রীর নির্দেশের পর মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন চার টেকনোক্র্যাট মন্ত্রী। তারা হলেন, মোস্তফা জব্বার (ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী) প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে তাদের পদত্যাগপত্রগুলো জমা দেয়া হয়েছে বলে টেকনোক্র্যাট চার মন্ত্রীর দফতর থেকে জানা গেছে। এর আগে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ আসে। মঙ্গলবার দুপুরে এমনটাই জানান ওবায়দুল কাদের। এসময় তিনি আরো জানান, সংলাপ শেষে ৮ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় গণভবনে সংলাপ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নির্দেশনার কয়েক ঘণ্টা পরই পদত্যাগ করলেন এই চার মন্ত্রী।



from CNN Bangladesh https://ift.tt/2JIsWJv

No comments:

Post a Comment