সাংবাদিক মোহাম্মদ ইউসুফ আর নেই - Opene99

Breaking

Click here

Monday, October 15, 2018

সাংবাদিক মোহাম্মদ ইউসুফ আর নেই

CNN-https://opene99.blogspot.com

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ ইউসুফ চলে গেলেন না ফেরার দেশে। আজ রোববার (১৪ অক্টোবর) বিকাল চারটায় নগরীর আলকরনস্থ বাসভবনে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ইন্নালিল্লাহে ওয়া … রাজেউন।
বর্ণাঢ্য কর্মজীবনে তিনি চট্টগ্রামের দৈনিক আজাদী ও ঢাকার দৈনিক সংবাদ’সহ বিভিন্ন সংবাদপত্রে কাজ করেন। খেলাঘর চট্টগ্রাম মহানগরী সভাপতিও ছিলেন তিনি । চট্টগ্রামের প্রগতিশীল সামাজিক সাংস্কৃতিক আন্দোলনে উজ্জ্বল অবদান রাখেন তিনি। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এই সাংবাদিক।
আগামীকাল সোমবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে, সাড়ে ১০টায় চৈতণ্যগলি কবরস্থানে এই বর্ষিয়ান সাংবাদিকের জানাজা শেষে দাফ করা হবে।
তাঁর মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’সহ সাংবাদিক সমাজ শোক জানিয়েছেন।


from CNN Bangladesh https://ift.tt/2A9Qh3r

No comments:

Post a Comment