বোয়ালখালীতে প্রধান শিক্ষক সমিতির নির্বাচনে “জসীম-সুমন” প্যানেলের জয়লাভ - Opene99

Breaking

Click here

Monday, October 15, 2018

বোয়ালখালীতে প্রধান শিক্ষক সমিতির নির্বাচনে “জসীম-সুমন” প্যানেলের জয়লাভ


CNN-https://opene99.blogspot.com
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি বোয়ালখালী উপজেলা শাখার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে। নির্বাচনে একটি পদ ছাড়া বাকি ২৪টি পদে বিপুল ভোটে জয়লাভ করেছে জনপ্রিয়তার শীর্ষে থাকা “জসীম-সুমন” প্যানেল । অপরদিকে ভোটারদের ভোট পাওয়ার জন্য বিভিন্ন পরিচয়ে নিজেদের উপস্থাপন করেও নির্বাচনে ভরাডুবি হয়েছে”শংকর-ফারজানা” প্যানেলের। বিজয়ী প্যানেলের সাথে তাদের প্যানেলের কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে ব্যর্থ হয়। এতে করে বোয়ালখালীর প্রধান শিক্ষকেরা গোপন ব্যালটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যারা শিক্ষকদের কল্যাণে কাজ করে গেছেন তাদেরকেই যোগ্য মনে করে তারা নির্বাচনে বিজয়ী করেছেন। ঢাকা থেকে আগত কেন্দ্রীয় কমিটির নেতাসহ চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার নেতাদের উপস্থিতিতে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নেতারা বলেন, বোয়ালখালীর মতো এতো সুন্দর পরিবেশে নির্বাচন আর কোন উপজেলায় হয়নি। সবার অংশগ্রহণে এমন নির্বাচন দৃষ্টান্ত সৃষ্টি করেছে। নির্বাচনের ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহেদা আকতার সেফু, উপজেলা শিক্ষা অফিসার সদানন্দ পাল, ইউআরসি ইন্সট্রাক্টর আবদুল বাছেত, কেন্দ্রীয় কমিটির সভাপতি রিয়াজ পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ। নির্বাচনে জয়লাভকারী সদস্যরা হলেন, সভাপতি মোহাম্মদ জসীম উদ্দীন তালুকদার, সিনিয়র সহ-সভাপতি পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন শেখ মোহাম্মদ নুরুল হুদা, রত্না চৌধুরী, সহ-সভাপতি পদে নির্বাচিতরা হলেন তরুণ বড়ুয়া, হারুন অর রশীদ, শিখা চৌধুরী, আশরাফুন নাহার, সাধারণ সম্পাদক সুমন কুমার দাশ, সিনিয়র যুগ্ম-সম্পাদক কাজল কান্তি চৌধুরী, যুগ্ম সম্পাদক জয় শংকর সেন, পারভীন আকতার, সাংগঠনিক সম্পাদক টুন্টু শর্মা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শওকত হোসেন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জসিম উদ্দীন, দপ্তর সম্পাদক মোঃ আবদুল্লাহ আল মামুন, সহ-দপ্তর সম্পাদক শ্যামল সেন, অর্থ সম্পাদক মোঃ ওয়ায়েজ উদ্দীন, সহ-অর্থ সম্পাদক তৌহিদুল হাসান, ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক মোঃ জামাল উদ্দীন, মিডিয়া ও প্রচার সম্পাদক অঞ্জলী প্রভা মিত্র, মহিলা বিষয়ক সম্পাদক আনজুমান আরা বেগম, সহ- মহিলা বিষয়ক সম্পাদক সুমি পাল। উল্লেখ্য সহ-সভাপতি পদে জ্যোর্তিম্ময় চৌধুরী ১ ভোটে এগিয়ে থেকে শংকর-ফারজানা প্যানেল থেকে নির্বাচিত হন। নির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ জসীম উদ্দীন তালুকদার জানান, প্রধান শিক্ষকরা আমার প্যানেলের উপর আস্থা রাখার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ। সেই সাথে কৃতজ্ঞ সহকারি শিক্ষক সমিতির সকল নেতৃবৃন্দের প্রতি। ভবিষ্যতে শিক্ষকদের কল্যাণে সবাইকে নিয়ে আমরা কাজ করে যাবো। বোয়ালখালীতে গণতান্ত্রিক ধারায় নির্বাচনটা খোলসের মধ্যে বহু বছর আটকে ছিলো। প্রধান শিক্ষকদের গণতান্ত্রিক এ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের ধারা পুনরায় উজ্জীবিত হলো। শুধু প্রধান শিক্ষক না, সহকারি শিক্ষক সমিতির সাথে পূর্বেকার মতো শিক্ষকদের কল্যাণে যৌথভাবে কাজ করে যাবো।
এদিকে নির্বাচিত প্যানেলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সহকারি শিক্ষক সমিতি বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি মোঃ শওকত হোসেন ও সম্পাদক উত্তম বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সঞ্জয় – কবির (আতিকুর-কাসেম) এর সভাপতি সঞ্জয় চৌধুরী ও সম্পাদক নুরুল কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।


from CNN Bangladesh https://ift.tt/2IUub7J

No comments:

Post a Comment