হোয়াটসঅ্যাপ হ্যাক করার ঘটনা গতকয়েক দিন ধরেই সংবাদ শিরোনামে। ইসরায়েলি স্পাইওয়্যারের শিকার ভারতের বহু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী। এরই মধ্যে চাঞ্চল্যকর ঘটনার কথা সামনে আনলেন মুম্বাইয়ের এক টেলি অভিনেত্রী তেজস্বী প্রকাশ।
অভিনেত্রীর অভিযোগ তার হোয়াটসঅ্যাও ব্যবহার করে কেউ অশ্লীল ভিডিও চ্যাট করছে তারই বন্ধু-বান্ধবদের সঙ্গে। ইন্ডাস্ট্রিতে থাকা তেজস্বীর বন্ধুরাই অভিনেত্রীকে সে কথা জানিয়েছেন।
তেজস্বী জানান, প্রথমে তার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কনটাক্টে থাকা অন্যান্য বন্ধুদের সঙ্গে কথাবার্তা চালানো হচ্ছে, যা দেখে বোঝার উপায় নেই যে সেটা তেজস্বী নন। এরপরই একটি লিংক যাচ্ছে তেজস্বীর নম্বর থেকে।
বলা হচ্ছে, সেই লিংক থেকে একটা কোড আসবে যা হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। তেজস্বী ভেবে তার বন্ধুরা অনেকেই কোডটি পাঠিয়েছেন। কিন্তু এরপরই একটি ভিডিও কল যাবে। সেই কল রিসিভ করলেই দেখা যাচ্ছে এক ব্যক্তি অশ্লীল কার্যকলাপ করছে।
অভিনেত্রী Colors TV-র একটি এপিসোডের শুটিং করছিলেন। অনেক লোকজনের মাঝে দাঁড়িয়েছিলেন, সেই সময় তার কাছে ভিডিও কল আসে। সেই ফোন রিসিভ করেই তিনি দেখেন এক ব্যক্তি নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে। কারিশমা তান্না, তানিয়া শর্মাসহ একাধিক অভিনেত্রী এই অভিজ্ঞতার শিকার।
ইতিমধ্যেই সাইবার ক্রাইম সেলে অভিযোগ জানিয়েছেন তেজস্বী। সেখান থেকে থানায় অভিযোগ জানাতে বলা হয়েছে। তেজস্বীর সহ অভিনেতা অসীম গুলাটির হোয়াটসঅ্যাপও হ্যাক করা হয়েছে।
জানা গেছে, আড়ি পাতা এবং নজরদারি নিয়ে ভারত সরকারকে সেপ্টেম্বর মাসেই সতর্ক করেছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। সম্ভাব্য ১২১ জনের উপর আড়ি পাতা হচ্ছে বলে কেন্দ্রকে জানায় তারা। কিন্তু তারপরেও সরকার কেন ভূমিকা নেয়নি? তা নিয়ে প্রশ্ন উঠছে।
এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, ভারতীয় নাগরিকদের গোপনীয়তা ফাঁসের বিষয়ে কেন্দ্রীয় সরকার যথেষ্ট চিন্তিত। আমরা হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে কৈফিয়ত তলব করেছি।
ভারতের নাগরিকদের গোপনীয়তা রক্ষার স্বার্থে ভারতে কিছু নিয়ম-নীতি আছে আর তা লঙ্ঘিত হলে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, ভারতের জনগণের গোপনীয়তা রক্ষার্থে আমাদের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে।
এই ঘটনার পরেই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় ভারতে তাদের প্রায় ৪০ কোটি ইউজার রয়েছে। তাই তারাও এই ব্যাপারে যথেষ্ট চিন্তিত।
হোয়াটসঅ্যাপ-এর এক মুখপাত্র জানান, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গোপনীয়তা এবং সুরক্ষা। আমরা জানি আমরা এক সমস্যার সম্মুখীন হয়েছি। কিন্তু খুব দ্রুত আমরা এই সমস্যার সুরাহা করব। এই আড়ি পাতার বিষয়টির ব্যাপারে আমরা নিশ্চিত হওয়া মাত্রই ভারত সরকার এবং অন্যান্য দেশের সরকারকে জানিয়েছি।
The post ভিডিও কল রিসিভ করতেই অভিনেত্রী দেখলেন এক নগ্ন ব্যক্তি দাঁড়িয়ে আছে appeared first on One News BD | 1 News BD | One News | 1 News.
from One News BD | 1 News BD | One News | 1 News https://ift.tt/2qlZUcK
via opene99
No comments:
Post a Comment