বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে যশোরের চৌগাছা এবং সাতক্ষীরার কলারোয়ায় অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা। মঙ্গলবার (১ অক্টোবর) চৌগাছা উপজেলার পাতিবিলা হাজী শাহজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়য়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ৫টি বিষয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা। অপরদিকে, কলারোয়া উপজেলার দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ৫টি বিষয়ে ক্রীড়া প্রতিযোগিতা।
চৌগাছা উপজেলায় ৬টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে চলমান শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পঞ্চমদিনে পাতিবিলা হাজী শাহজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়য়ে সকাল থেকে দুপুর পর্যন্ত দেশের গান গাওয়া, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন ও গল্পলেখা প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় প্রায় ৭০ জন শিক্ষার্থী। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক ওলিয়ার রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাগরনী চক্র ফাউন্ডেশনের দায়িত্বপাপ্ত কর্মকর্তা জুবায়ের আহমেদ এবং স্কুলটির বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ।
এদিকে, কলারোয়া উপজেলার দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ৫০ মিটার দৌড়, ১০০ মিটার দৌড়, মোরগ লড়াই, সাধারণ জ্ঞান দৌড় প্রীতি ফুটবলে অংশ নেয় ১০০ জন শিক্ষার্থী।
সমগ্র আয়োজনে সহযোগিতা করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
The post চৌগাছা-কলারোয়ায় জাগরণী চক্রের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত appeared first on One News BD | 1 News BD | One News | 1 News.
from One News BD | 1 News BD | One News | 1 News https://ift.tt/2oc9KwU
via opene99
No comments:
Post a Comment