যশোরের খাজুরা বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট আউলেট শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বর্ণাঢ্য আয়োজনে ফিতা কেটে বাজারের আড়ৎপট্টির এসএইচ ভবনের দ্বিতলায় আউটলেটের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
সিনিয়র অফিসার মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন খাজুরা ইসলামিয়া ফাজিল (স্নাতক) মাদ্রাসার অধ্যক্ষ এখলাছ উদ্দিন। ইসলামী ব্যাংক যশোরের শাখা প্রধান মো: আছাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইভিপি এন্ড হেড অব জোন আইবিএল যশোর জোনের মিজানুর রহমান।
তিনি বলেন, এজেন্ট আউলেটটি ইসলামী ব্যাংকই নিয়ন্ত্রন করবে। ইসলামী ব্যাংকের একটি শাখায় যে সব সেবা পাওয়া যায় তার সবই এখানে খুব সহজেই পাওয়া যাবে।
বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা যুবলীগ নেতা রুবেল রানা ও বাজার আড়ৎ ব্যবসায়ী সমিতির সম্পাদক নুর ইসলাম কবির। স্বাগত বক্তব্য রাখেন রোমল এন্টারপ্রাইজ ও এজেন্ট আউটলেটটির পরিচালক সাইদুর রহমান।
এ সময় বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক আব্দুল হামিদ ডাকু, খাজুরা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জিয়াউর রহমান জয়, বিশিষ্ট ব্যবসায়ী দ্বীন মোহাম্মদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশন আলী, যুবলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, ব্যবসায়ী রিপন হোসেন, তবিবার রহমান, কাজী শরিফুল ইসলাম লিটনসহ বাজারের বিভিন্ন ব্যবসায়ীগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
The post খাজুরায় ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটের উদ্বোধন appeared first on One News BD | 1 News BD | One News | 1 News.
from One News BD | 1 News BD | One News | 1 News https://ift.tt/2mDmIDr
via opene99
No comments:
Post a Comment