বিএনপির নির্বাচনী ইশতেহার শিগগিরই - Opene99

Breaking

Click here

Monday, November 19, 2018

বিএনপির নির্বাচনী ইশতেহার শিগগিরই

 

আসন্ন একাদশ জাতীয় নির্বাচনের জন্য শিগগিরই ইশতেহার প্রকাশ করবে বিএনপি। সোমবার (১৯ নভেম্বর) দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার প্রস্তুত করছে বিএনপি। যার মূল বিষয়বস্তু হবে দুর্নীতিমুক্ত উন্নয়ন। এতে আরও থাকবে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের নিশ্চয়তা।’

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খসরু বলেন, ‘জনকল্যাণমূলক রাষ্ট্রের জন্য ইশতেহার প্রস্তত করছে বিএনপি। খুব শিগগিরই সেটি প্রকাশ করা হবে।’

নির্বাচনের জন্য এখনও লেভেল প্লেইং ফিল্ড হয়নি মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা যে সাত দফা দিয়েছিলাম তার একটিও মানা হয়নি। তারপরও আমরা নির্বাচনে আছি। আশা করছি, সবার জন্য সমান সুযোগ সৃষ্টি হবে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে।’

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আজ (সোমবার) সকাল ১০টা থেকে দ্বিতীয় দিনের মতো বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়। বরিশাল-১ আসনের প্রকৌশলী সোবহান আজ প্রথম সাক্ষাৎকার দেন।

প্রথম দিনের মতো আজ দ্বিতীয় দিনের সাক্ষাৎকারেও লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সে যুক্ত রয়েছেন। বিকেলে খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হবে।



from CNN Bangladesh https://ift.tt/2ORwgTr

No comments:

Post a Comment