সিলেট ও চট্টগ্রামের পর এবার ঢাকায় জনসভা জাতীয় ঐক্যফ্রন্টের। মঙ্গলবার (০৬ নভেম্বর) দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ জনসভা শুরু হবে। এতে প্রধান অতিথি ড. কামাল হোসেন, প্রধান বক্তা আ স ম আব্দুর রব ও সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জনসভায় অংশ নিতে এরইমধ্যে আসতে শুরু করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা-কর্মীরা। এই সমাবেশে জোটের শীর্ষ নেতারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। এ কর্মসূচিকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়েছে
from CNN Bangladesh https://ift.tt/2yX5sMp
No comments:
Post a Comment