জাতীয় ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টের পর এবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় পার্টি নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট। বুধবার( ৭ নভেম্বর) সকাল ১১টায় ইসি সচিবালয়ের সভাকক্ষে জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের নেতৃত্বে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে জোট নেতাদের অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণ নির্বাচন অনুষ্ঠানের জন্য বিভিন্ন প্রস্তাবনা কমিশনের কাছে তুলে ধরার কথা। বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ জোটের ১৭ জন নেতা উপস্থিত রয়েছেন। এদিকে, বিকাল ৪টায় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে বৈঠকে অংশ নেবেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।
from CNN Bangladesh https://ift.tt/2PfIr1z
No comments:
Post a Comment