চট্টগ্রামের পেকুয়া থেকে অপহৃত শিশু বাকলিয়ায় উদ্ধার আটক ২ - Opene99

Breaking

Click here

Monday, November 5, 2018

চট্টগ্রামের পেকুয়া থেকে অপহৃত শিশু বাকলিয়ায় উদ্ধার আটক ২

 

পেকুয়া থেকে অপহৃত শিশু বাকলিয়ায় উদ্ধার
অপহরণের ২ মাস ২১ দিন পর নগরীর বাকলিয়া থানার রফিক সওদাগর কলোনির একটির রুম থেকে নাঈমুল হাসান (৭) নামে এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। নাঈমুল হাসান কক্সবাজার জেলার পেকুয়া এলাকার আবদুল হাই এর ছেলে।
আজ মঙ্গলবার (৬ নভেম্বর) ভোরে তাকে উদ্ধার করা হয়েছে বলে জানান র‌্যাব-৭। এ সময় দুই অপহরণকারীকে আটক করেছে র‌্যাব। আটক দুইজন হলেন- মো. সোহেল (৩০) ও মো. পারভেজ (২২)।
র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান জানান, পেকুয়া থেকে নাঈমুল হাসানকে অপহরণ করে বাকলিয়ার রফিক সওদাগর কলোনির একটি রুমে আটকে রাখা হয়েছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়।
এসময় র‌্যাব সদস্যরা অপহৃত শিশু নাঈমুল হাসানকে উদ্ধার করে এবং ২ অপহরণকারীকে আটক করে।



from CNN Bangladesh https://ift.tt/2qxe0VQ

No comments:

Post a Comment