সাংবাদিক মহসীন কাজী ওয়াসার বোর্ড সদস্য - Opene99

Breaking

Click here

Wednesday, November 7, 2018

সাংবাদিক মহসীন কাজী ওয়াসার বোর্ড সদস্য

 

চট্টগ্রাম ওয়াসার বোর্ড সদস্য হয়েছেন বাংলাদেশের সাংবাদিকদের সর্বোচ্চ ও সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব মহসীন কাজী। বিএফইউজের মনোনয়নে চট্টগ্রাম ওয়াসার বোর্ড সদস্য মনোনীত হন তিনি।

বুধবার (৭ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. সাঈদ-উর-রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬ এর ৬ (১) (ঝ) ও ৬ (৩) ধারার প্রদত্ত ক্ষমতাবলে বিএফইউজে চট্টগ্রাম বিভাগের নবনির্বাচিত যুগ্ম মহাসচিব মহসীন কাজীকে চট্টগ্রাম ওয়াসা বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি গ্রামের মুক্তিযোদ্ধা ও সমাজসেবক মরহুম কাজী আবদুস সাত্তার এবং আলম আরা বেগম চৌধুরীর সন্তান মহসীন কাজী। ছাত্রজীবন থেকেই লেখাপড়ার পাশাপাশি সাংবাদিকতায় হাতেখড়ি। আজকের সূর্যোদয়ে শুরু সাংবাদিকতা।

মহসীন কাজী দুই যুগেরও বেশি সময় ধরে রয়েছেন সাংবাদিকতায়। পেশাগত দায়িত্ব পালনকালে লব্দ অভিজ্ঞতা নিয়ে রচনা করেছেন প্রবন্ধ সংকলন ‘সময়ের কাটাছেঁড়া’।

পেশাগত জীবনের পাশাপাশি তিনি সফলতার সঙ্গে চট্টগ্রাম প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সম্পাদক এবং প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তাঁর দায়িত্ব পালনকালেই চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে স্থাপিত হয় জাতির জনকের ম্যুরাল।

‘স্পষ্ট বক্তা’ হিসেবে সুখ্যাতি রয়েছে বর্তমানে চট্টগ্রাম সাংবাদিক হাউজিং কো-অপারেটিভ সোসাইটিতে পরিচালকের দায়িত্ব পালন করা মহসীন কাজীর।



from CNN Bangladesh https://ift.tt/2DvE106

No comments:

Post a Comment