চট্টগ্রাম মেডিকেলের সিন্ডিকেট সদস্য হলেন রিয়াজ হায়দার চৌধুরী - Opene99

Breaking

Click here

Wednesday, November 7, 2018

চট্টগ্রাম মেডিকেলের সিন্ডিকেট সদস্য হলেন রিয়াজ হায়দার চৌধুরী

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সভাপতি এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরী এর আগে কাজ করেছেন দৈনিক পূর্বকোণ, দৈনিক রূপালী, দৈনিক বাংলাদেশের স্বাধীনতা, সাপ্তাহিক আজকের সূর্যোদয়সহ বিভিন্ন কাগজে।

এছাড়া একুশে টেলিভিশন, যমুনা টিভি, মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক বাংলা এসটিভি ইউএস ও নিউজ টুয়েন্টি ফোরেও কাজ করেন চট্টগ্রাম প্রধান হিসেবে।

রিয়াজ হায়দার চৌধুরী পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম নাগরিক উদ্যেগের আহবায়ক।



from CNN Bangladesh https://ift.tt/2PdiuQ2

No comments:

Post a Comment