একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে (মিরসরাই, সংসদীয় এলাকা-২৭৮) আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নিয়াজ মোরশেদ এলিট।
শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তার পক্ষে প্রতিনিধিরা এসে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইয়ের উদ্দেশে আজ (শুক্রবার) সকাল থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ১১ই নভেম্বর পর্যন্ত।
প্রতিনিধি দলে তার নির্বাচনী এজন্ট আছিফ রহমান শাহীন, কামাল হোসেন, আবু মুসাসহ উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
from CNN Bangladesh https://ift.tt/2qCESDV
No comments:
Post a Comment