আওয়ামী লীগ থেকে চট্টগ্রাম-১০ আসনের মনোনয়ন ফরম নিয়েছেন আজাদ খাঁন। তিনি ব্যক্তিজীবনে একজন প্রতিষ্টিত ব্যবসায়ী ও সফল সংগঠক। তিনি একাধারে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ম শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি সিটি মেয়র আ জ ম নাছির বিশ্বস্ত হিসেবে পরিচিত।
শুক্রবার ( ৯ নভেম্বর) কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য্যলয় থেকে তিনি মনোনয়ন ফরম নেন। এ সময় চট্টগ্রাম-১০ আসনের স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, ঢাকা উত্তর সেচ্ছাসেবক আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মারুফ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।
from CNN Bangladesh https://ift.tt/2Dt3kjz
No comments:
Post a Comment