একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি। সভানেত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র কিনলেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার( ৯ নভেম্বর) সকাল ১০টা থেকে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবন থেকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষে ফরম সংগ্রহের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন ওবায়দুল কাদের। এদিকে, মনোনয়ন পত্রের ফরম কেনার জন্য আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ের সামনে সকাল থেকেই হাজার হাজার মানুষ ভিড় করেছেন। গতবার মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার টাকা থাকলেও এবার তা ৩০ হাজার টাকা করা হয়েছে।
একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে আজ (শুক্রবার) মনোনয়ন পত্র কেনার প্রথম দিনে ঢাকাসহ সারাদেশ থেকে মনোনয়ন প্রত্যাশী এবং তাদের সমর্থকরা ব্যান্ডপার্টি নিয়ে এসছেন। তারা নেচে গেয়ে আনন্দ করছেন। সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। যিনি মনোনয়ন ফরম কিনবেন তিনি এবং সঙ্গে দুই জনকে অফিসে প্রবেশ করার অনুমতি দেয়া হচ্ছে। এ ছাড়া বার বার মাইকে বলা হচ্ছে কার্যালয় থেকে ভিড় কমানোর জন্য।
এ সময় মনোনয়ন প্রত্যাশীরা ফরম সংগ্রহে যাতে ভিতরে প্রবেশ করতে পারেন সে কারণে অফিসের সামনে থেকে লোকজনকে সরে যেতে বলা হচ্ছে। ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের সামনে ৩ নম্বর সড়ক মানুষে ভরা। বিভিন্ন স্থান থেকে আসা মানুষ এখন মেইন রোডে অবস্থান নিচ্ছেন। ট্রাফিক পুলিশ ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন। প্রার্থীর সমর্থকদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে সমগ্র এলাকা মুখরিত হয়ে উঠেছে।
from CNN Bangladesh https://ift.tt/2zAdudE
No comments:
Post a Comment