আইপিইউ সম্মেলনে অংশ নিতে জেনেভায় স্পিকার - Opene99

Breaking

Click here

Sunday, October 14, 2018

আইপিইউ সম্মেলনে অংশ নিতে জেনেভায় স্পিকার

 

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে অংশ নিতে ঢাকা ছেড়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শনিবার দিবাগত (১৪ অক্টোবর) রাত দুইটার দিকে তিনি জেনেভার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। স্পিকারকে বিদায় জানাতে জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

আইপিইউ ও সুইস পার্লামেন্টের আয়োজনে সুইজারল্যান্ডের জেনেভায় ১৪-১৮ অক্টোবর ১৩৯তম সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সফর শেষে আগামী ১৮ অক্টোবর দেশে ফিরবেন স্পিকার।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘প্লেসিং সায়েন্স অ্যাট দ্য হার্ট অব পার্লামেন্টস, পলিসি মেকিং অ্যান্ড পিস’। এতে বিভিন্ন দেশের ১৩০০ এর অধিক সংসদ সদস্য অংশ নিচ্ছেন। তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন, মিথ্যা সংবাদ পরিবেশন বন্ধ, যৌন হয়রানি বন্ধ, মানবাধিকার, নিরস্ত্রীকরণ, সন্ত্রাসবাদ প্রতিরোধ, টেকসই উন্নয়ন এবং অভিবাসন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে এবারের সম্মেলনে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির নেতৃত্বে ১৭ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে যোগ দিচ্ছেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন হুইপ ইকবালুর রহিম, মো. আব্দুল কুদ্দুস, এ বি তাজুল ইসলাম, মমতাজ বেগম, মো. হাবিবে মিল্লাত, কে এইচ আজিজুল হক, আশেক উল্লাহ রফিক, কামরুল লাইলা জলি, নাভানা আক্তার, মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী, শামীম হায়দার পাটোয়ারী, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার, স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ, উপসচিব (আইপিএ) আলী আশরাফ, সংসদ বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রোগ্রাম অ্যান্ড নিউজ) এস এম মঞ্জুর, পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ, স্পিকারের সহকারী একান্ত সচিব সুয়ে মেন জো এবং হুইপ ইকবালুর রহিমের একান্ত সচিব মোরারজি দেশাই বর্মন।



from CNN Bangladesh https://ift.tt/2RPoWdz

No comments:

Post a Comment