বেনাপোল চেকপোস্ট দিয়ে অভিনব কায়দায় ভারতে সোনা পাচারের সময় ১ কেজি ৭’শ গ্রাম ওজনের সোনার গুড়া সহ আলমগীর হোসেন (৪২) নামে এক পাসপোট যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা।
শুক্রবার রাতে একাধিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই যাত্রীর ব্যাগে সোনার গুড়া আটক করা হয়। আটক আলমগীর নোয়াখালীর চাটখিল থানার মো. ইব্রাহিম খলিলের ছেলে।
বেনাপোল কাস্টমস’র কমিশনার বেলাল হোসেন চৌধুরী জানান, আটক যাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহ হলে কাস্টমস কর্মকর্তারা তার ব্যাগ স্ক্যান করে একটি প্যাকেটে সোনার গুড়া¡ দেখতে পান। পরে ওই প্যাকেট থেকে এক কেজি ৭০০ গ্রাম ওজনের সোনার গুড়ো যা মাটির সথে মিশিয়ে রং পরিবর্তন করা হয়। স্থানীয়ভাবে কয়েক দফা পরীক্ষা নিরীক্ষা করে সোনার অস্তিত্ব দরা না পড়ায় যশোর জেলা শহর নিয়ে রাত দশটা পর্যন্ত ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষার করে স্বর্ণ নিশ্চিত হওয়া যায়। জব্দ হওয়া সোনার বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে কাস্টমস সুত্র জানায়।
বেনাপোল কাস্টমস কমিশনার আরো বলেন, স্বর্ণের বার মেশিনে গুড়া করে মাটি রং মিশিয়ে দানাদার করে তা অভিনব কৌশলে ভারতে পাচার করা হচ্ছিল।
আটক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ কার হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।
from CNN Bangladesh https://ift.tt/2RMlQHl
No comments:
Post a Comment