মোছলেম উদ্দিন আহমদকে চট্টগ্রাম-৮ আসনে মনোনয়ন’র দাবি - Opene99

Breaking

Click here

Monday, October 15, 2018

মোছলেম উদ্দিন আহমদকে চট্টগ্রাম-৮ আসনে মনোনয়ন’র দাবি



CNN-https://opene99.blogspot.com






সমৃদ্ধ বোয়ালখালী গড়তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি পরিছন্ন রাজনীতিবিদ মোছলেম উদ্দিন আহমদকে চট্টগ্রাম-৮ আসনের (বোয়ালখালী-চান্দগাঁও) আওয়ামীলীগের মনোনয়ন প্রদানের দাবি জানায় বাংলাদেশ ছাত্রলীগ বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর ইউনিয়ন শাখা। গত ১৪ অক্টোবর চরখিজিরপুর মিয়া বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক আবু নোমান রানা বলেন, আমাদের প্রাণপ্রিয় বোয়ালখালীকে সমৃদ্ধ ও উন্নত উপজেলায় রূপান্তরে জননেতা মোছলেম উদ্দিন আহমদের বিকল্প নেই। তিনি এতদাঞ্চলের মানুষের আশা-আকাঙ্খার প্রতীক। বোয়ালখালীর মাটি ও মানুষের নেতা মোছলেম উদ্দিন আহমদই বোয়ালখালীর সমস্যা ও সম্ভাবনা জাতীয় সংসদে উপস্থাপনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ডেল্টা প্ল্যান বাস্তবায়নে জননেতা মোছলেম উদ্দিন আহমদ এর মত ত্যাগী, আলোকিত ও মেধাবী রাজনীতিবিদ প্রয়োজন ।
চরখিজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ মঈন উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক ওমর ফারুক, ইউনিয়ন ৭নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আবু জুবাইর রিয়াজ, ইউনিয়ন ছাত্রলীগের মোঃ মিজান, আমির হোসেন, নাছির উদ্দিন, মোঃ মোক্তার, আবরার আলম, মোঃ সোহেল প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


from CNN Bangladesh https://ift.tt/2IZr2DQ

No comments:

Post a Comment