একাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই এগিয়ে আসছে ততই প্রচার প্রচারণায় মুখর হয়ে উঠেছে মনোনয়ন প্রত্যাশীরা। নিজ দলের উন্নয়ন প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে আর আগামীতে ক্ষমতায় আসলে যে উন্নয়ন করা হবে সে বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন মনোয়ন প্রত্যাশীরা।
দেশের অন্যান্য জেলার ন্যায় সাতক্ষীরায়ও বেশ জমজমাট হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবহাটা ও কালিগঞ্জের একাংশ) আসনে বিভিন্ন প্রার্থী তাদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন। তাদের মধ্যে হযরত খানবাহাদুর আহছানউল্লা’র পূণ্যভূমি নলতা শরীফের কৃতি সন্তান, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য,সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রাণলয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি রয়েছেন আলোচনার শীর্ষে।
সাতক্ষীরা-৩ আসন থেকে বার বার নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে তিনি আবারও সাতক্ষীরার মানুষের মন জয় করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতিক নিয়ে মাঠে নেমেছেন। আওয়ামীলীগ সরকারের উন্নয়নের চিত্র নিয়ে এলাকায় পোস্টার, ব্যানার সাঁটিয়ে নির্বাচনী মাঠে নিজের অবস্থানের জানান দিচ্ছেন তিনি।
রুহুল হক এমপি ২০০৮ সালে প্রথমবার এমপি নির্বাচিত হওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ৫ বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেন। মন্ত্রী থাকাকালীন সময়ে তার প্রচেষ্টায় সাতক্ষীরায় বিভিন্ন ক্ষেত্রে উন্নয় হয়েছে। এর আগে অবহেলিত সাতক্ষীরার বুকে কেউ এমন উন্নয়নের ছোঁয়া লাগাতে পারেনি। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অবহেলিত মানুষের দৌড়গোড়ায় তার প্রচেষ্টায় স্থাপিত হয়েছে সাতক্ষীরা মেডিকেল কলেজ। বেশ সুনামও কুড়িয়েছেন তিনি। তার প্রচেষ্টায় কালিগঞ্জের নলতায় প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং সেন্টার স্থাপন করেছেন। তিনি ঢাকাতে অবস্থান করলেও এলাকার মানুষের সাথে আছে তাঁর যোগাযোগ। আগামী নির্বাচনকে সামনে রেখে এলাকায় তাঁর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে মানুষের মন জয় করার চেষ্টা করে যাচ্ছেন।
এছাড়াও তিনি স্বাস্থ্যমন্ত্রী হয়ে দেশের জন্য এমডিজি পুরষ্কারসহ বেশ কিছু ইন্টারন্যাশনাল পুরষ্কার বয়ে এনেছেন। দেশের স্বাস্থ্য সেবা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে তিনি কমিউনিটি ক্লিনিকগুলো করেছেন সক্রিয়। আজ সাধারণ মানুষ তার সুফল পাচ্ছে। তাছাড়া তিনি দেবহাটা,আশাশুনি এবং কালিগঞ্জে প্রায় ৫৫০ কিলোমিটার রাস্তা পাকাকরণ, ২৬ টি সাইক্লোন শেল্টার, একাধিক আশ্রয়ণ প্রকল্প,ঘরে ঘরে বিদ্যুৎ, আশাশুনি ও দেবহাটায় ২ টি কলেজ ও একটি মাধ্যমিক বিদ্যালয় সংস্করণ, অসংখ্যা শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মান করণ, দেবহাটায় অত্যাধুনিক থানা ভবন নির্মান, আশাশুনি ও কালিগঞ্জে দুইটি ১০ শষ্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল নির্মান, বড়দল সেতু, মানিকখালি সেতু, তেতুঁলিয়া সেতু, শোভনালী সেতু, বাঁশতলা সেতুসহ অসংখ্যা ব্রীজ-কালভার্ট তৈরিকরণ, সাতক্ষীরা বাইপাস ও আশাশুনি বাইপাস তার অক্লান্ত প্রচেষ্টায় আজ দৃশ্যমান, যুব উন্নয়নের মাধ্যমে প্রায় ৫ হাজার শিক্ষিত বেকারের কর্মসংস্থান করাসহ অসংখ্যা উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে এবং অনেক উন্নয়ন কাজ চলমান। তাই আগামীতে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাতক্ষীরা-৩ আসনের মানুষ আবারও রুহুল হক এমপিকে পেতে চায়।
from CNN Bangladesh https://ift.tt/2IVacWF
No comments:
Post a Comment