বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক যাত্রা - Opene99

Breaking

Click here

Wednesday, October 2, 2019

বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক যাত্রা

উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক সেবা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে দেশের ৩৪টি বেসরকারি টেলিভিশন চ্যানেল এই সেবার আওতায় এলো। এতে দেশের সম্প্রচার শিল্প এক নয়া অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, স্যাটেলাইট টেকনোলজি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে এবং টেলিযোগাযোগ সম্প্রচার সেবারও মান বাড়াবে।

শেখ হাসিনা বলেন, আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটে ৪০টা ট্রান্সপন্ডার রয়েছে। এর মধ্যে আমরা এখন ২০টি ব্যবহার করতে পারব। আর বাকি ২০টি ব্যবহারের জন্য আশেপাশের দেশগুলোকে প্রস্তাব দিয়েছি যে আমরা বিদেশে ভাড়া দিতে পারব। এতে আমারা অনেক অর্থ উপর্জনের সযোগ পাব। ইতিমধ্যে কোনো কোনো জায়গায় আমরা ব্রডব্যান্ড ভাড়া দিয়েছি। ঠিক এভাবে আমরা স্যাটেলাইটের ট্রান্সপন্ডারগুলোও ভাড়া দিতে পারব। এতে করে আমরা যেমন লাভবান হবো, তেমনি প্রতিবেশী দেশগুলোও লাভবান হবে।

গত ১৯ মে বিসিএসসিএল ছয়টি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই করে। এই টিভি চ্যানেলগুলো হচ্ছে, সময় টিভি, যমুনা টিভি, দীপ্ত টিভি, বিজয় বাংলা, বাংলা টিভি ও মাই টিভি। পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেল বিটিভির চারটি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করে ইতিমধ্যেই অনুষ্ঠান সম্প্রচার শুরু করেছে।

এ বিষয়ে বিসিএসসিএল কর্মকর্তারা জানান, ইতিমধ্যে টেলিভিশনগুলোর সঙ্গে চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়েছে।

দেশের সব টিভি চ্যানেলের তাদের অনুষ্ঠান সম্প্রচারের জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর পাঁচটি ট্রান্সপন্ডারের সামর্থ্য প্রয়োজন হবে। এছাড়াও বেক্সিমকো গ্রুপের কোম্পানি আকাশ ছয়টি ট্র্যন্সপন্ডার ভাড়া নিয়ে ডাইরেক্ট টু হোম বা ডিটিএইচ স্যাটেলাইট টিভিতে অনুষ্ঠান সম্প্রচার করছে।

ফ্রান্সের প্রস্তুতকারী প্রতিষ্ঠান থ্যালেস অ্যালেনিয়া স্পেস গত নভেম্বর মাসে বিএস-১ এর নিয়ন্ত্রণ কর্তৃত্ব বিসিএসসিএল’র কাছে হস্তান্তর করে। ২০১৮ সালের ১২ মে ফ্লোরিডা থেকে এটি মহাকাশে উৎক্ষেপন করা হয়। বিএস-১ এর প্রথম পরীক্ষামূলক সম্প্রচার করা হয়, ২০১৮ সালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়ন-২০১৮ অনুষ্ঠান সফল সম্প্রচারের মাধ্যমে।

পাশাপাশি বিসিএসসিএল আমাদের প্রতিবেশী চারটি দেশসহ ছয়টি দেশে বিএস-১ এর বাজারজাত ও বিক্রয়ের জন্য আন্তর্জাতিক কনসালটেন্সি ফার্ম থাইকন দুই বছরের জন্য ভাড়া করা হয়। থাই ফার্মটি বতর্মানে বিশ্বের ২০টি দেশে কাজ করছে। ১১৯.১ পূর্ব জিওষ্টেশনারি স্লটে অবস্থিত বিএস-১ সার্ক দেশ সমূহ এবং ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজিকিস্তান, কিরিগিজস্তান, উজবেকিস্তান, তুর্কিস্তান এবং কাজাখস্তানের কিছু অংশ কাভার করবে। ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত, শ্রীলংকা, নেপাল এবং ভূটান বেশি কভারেজ পাওয়ায় এই ছয়টি দেশ প্রাথমিকভাবে ব্যবসার জন্য আগ্রহ প্রকাশ করেছে।

টিভি চ্যানেলগুলোর জন্য ডাইরেক্ট টু হোম সাভির্সসহ স্যাটেলাইটগুলো পরিচালিত হবে।

The post বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক যাত্রা appeared first on One News BD | 1 News BD | One News | 1 News.



from One News BD | 1 News BD | One News | 1 News https://ift.tt/2pbZSUj
via opene99

No comments:

Post a Comment