পেঁয়াজ বেশি না কিনতে মেয়র খোকনের পরামর্শ - Opene99

Breaking

Click here

Wednesday, October 2, 2019

পেঁয়াজ বেশি না কিনতে মেয়র খোকনের পরামর্শ

সরকার যে দাম ঠিক করে দিয়েছে এর বেশি দামে পেঁয়াজ বিক্রি করলে ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। এছাড়া তিনি সবাইকে প্রয়োজনের বেশি পেঁয়াজ না কেনার পরামর্শ দিয়েছেন।

বুধবার দুপুরে রাজধানীর পলাশী কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে মেয়র এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘সরকার যে যৌক্তিক মূল্য নির্ধারণ করে দেবে সেই মূল্যেই ডিএসসিসি এলাকার ব্যবসায়ীদের পেঁয়াজ বিক্রি করতে হবে। এর ব্যত্যয় হলে ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।’

সাঈদ খোকন বলেন, ‘প্রয়োজনীয় সব পণ্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে এবং স্থিতিশীল রয়েছে। সাম্প্রতিক সময়ে পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আজকে থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশেষ অভিযান শুরু করেছে।’

পেঁয়াজের বাজার স্থিতিশীল হওয়া পর্যন্ত ডিএসসিসির বাজারগুলোতে ভ্রাম্যমাণ আলাদত অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সব কাঁচাবাজারে একযোগে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশেষ অভিযান শুরু করেছেন। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের দর আগের জায়গায় ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত এই অভিযান চলবে। একটা শক্ত মনিটরিংয়ের মধ্য দিয়ে আমরা বাজার নিয়ন্ত্রণ করবো।’

ক্রেতাদের অনুরোধ জানিয়ে মেয়র বলেন, ‘অত্যন্ত অল্প সময়ের মধ্যে পেঁয়াজের বাজার স্বাভাবিক হয়ে আসবে। এই পরিস্থিতিতে আপনাদের যতটুকু দরকার ততটুকুই কিনবেন। প্রয়োজনের তুলনায় বেশি কিনে বাসায় মজুদ করবেন না। দৈনন্দিন ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই কিনবেন। দাম বেড়ে যাচ্ছে এই ভেবে বেশি কিনে সরবরাহের মধ্যে চাপ সৃষ্টি করবেন না ‘

পাইকারি ব্যবসায়ীদের উদ্দেশ্যে সাঈদ খোকন বলেন, ‘শ্যামবাজার এবং কারওয়ান বাজারে কিছু অসাধু ব্যবসায়ীর মজুদ করার একট ট্যান্ডেন্সি রয়েছে। যদি কোনো পাইকারি ব্যবসায়ী এই মজুদ গড়ে তোলবার চেষ্টা করেন তাহলে আমরা সেই বিক্রেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে মজুদদারের গুদামও ম্যাজিস্ট্রেট সিলগালা করে দিতে পারেন।’

সরকারের নির্ধারিত মূল্য কিছুটা বাড়তি উল্লেখ করে মেয়র বলেন, ‘অন্যান্য সব পণ্য ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে। পেঁয়াজের দর কিছুটা ঊর্ধ্বমুখী আছে। পেঁয়াজের দর নাগরিকদের ক্রয়ক্ষমতার মধ্যে আনার জন্যই এই উদ্যোগ।’

The post পেঁয়াজ বেশি না কিনতে মেয়র খোকনের পরামর্শ appeared first on One News BD | 1 News BD | One News | 1 News.



from One News BD | 1 News BD | One News | 1 News https://ift.tt/2nOVOZP
via opene99

No comments:

Post a Comment