চট্টগ্রামে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনায় (ডিপিপি) ৭৫০ টাকার বালিশ ক্রয়ে ব্যয় প্রস্তাব করা হয়েছে ২৭ হাজার ৭২০ টাকা। আর বালিশের কভারের দাম ধরা হয়েছে ২৮ হাজার টাকা।
এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এই ডিপিপিতে ভুল হয়েছে। যারা এ ডিপিপির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
‘নিরন্তর গবেষণা : উন্নততর চিকিৎসা ও শিক্ষার সোপান’ শীর্ষক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় গবেষণা দিবস – ২০১৯ উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বুধবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের শহীদ ডা. মিলন হলে এ দিবস উদযাপিত হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি তো গতকালই দেশে এসেছি। এটা অবশ্যই আমি দেখব। এ ডিপিপিটি সবেমাত্র প্রস্তাব আকারে গেছে। এ ধরনের একটি প্রস্তাব প্রায় ২ হাজার পেজের হয়। এতে হাজার হাজার আইটেম থাকে। সেখানে যদি কোনো ভুল হয়ে থাকে, পরিকল্পনা কমিশন এগুলোর বিষয়ে আমাদের বলেছে। এগুলো ঠিক করে দেয়ার ব্যবস্থা গ্রহণ করব।’
‘এটা অনুমোদন হয়নি এখনও। এসব ভুল যাচাই-বাছাই করে এটি প্রি-একনেকে অনুমোদন হবে। এরও পরে প্রকল্প পাসের জন্য একনেকে উঠবে। এখন প্রি-একনেকেই এটা অনুমোদন হয়নি। যেখানে ভুলভ্রান্তি হয়েছে, সেগুলো অবশ্যই ঠিক করে দেব।’
তিনি বলেন, ‘যারা ডিপিপিটি প্রণয়ন করেছে, তাদের অবশ্যই আমরা দেখব। কেন তারা এখানে কিছু ভুল তথ্য দিল। আমরা মনে করি প্রস্তাবটা ভুল হয়েছে। এ ভুলটা যেন আগামীতে না হয়, সে ব্যবস্থা আমরা গ্রহণ করব।
উল্লেখ্য, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনায় (ডিপিপি) ৭৫০ টাকার বালিশ ক্রয়ে ব্যয় প্রস্তাব করা হয়েছে ২৭ হাজার ৭২০ টাকা, আর বালিশের কভারের দাম ধরা হয়েছে ২৮ হাজার টাকা, যার বাজার মূল্য ৫০০ টাকা।
এমন আরও অনেক অসংগতি রয়েছে এই ডিপিপিতে এর মধ্যে মাত্র ১৫ টাকার টেস্টটিউব ৫৬ হাজার টাকা, ২০ টাকার হ্যান্ড গ্লাভসের দাম ধরা হয়েছে ৩৫ হাজার টাকা।
The post ২৭ হাজার টাকার বালিশ, স্বাস্থ্যমন্ত্রী বলছেন ভুল appeared first on One News BD | 1 News BD | One News | 1 News.
from One News BD | 1 News BD | One News | 1 News https://ift.tt/2oxbocs
via opene99
No comments:
Post a Comment