যশোরের শার্শায় সড়ক দূর্ঘটনায় জসিমন নেছা (৬৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছেন। এসময় ঘাতক কার ও ড্রাইভারকে আটক করে পুলিশ।
বুধবার (২ অক্টোবর) সকালে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের উলাশী নামক স্থানে সাতক্ষীরা গামী একটি প্রাইভেট কারের ধাক্কায় তার মৃত্যু হয়। নিহত জসিমন নেছা সাতক্ষীরা জেলার ছঘরিয়া গ্রামের মহাসিন বিশ্বাসের স্ত্রী। এ ঘটনায় ঘাতক প্রাইভেটকার ও চালককে আটক করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, বুধবার সকালে জসিমন নেছা শার্শার উলাশী বাজারে রাস্তা পারাপারের সময় সাতক্ষীরা গামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো খ-১১-৬৬৫৭) তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এমন অবস্থায় তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় জনতা প্রাইভেট কার সহ চালককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
জানতে চাইলে নাভারণ হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই টিটু মিয়া জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে।ঘাতক প্রাইভেটকার ও চালককে আটক করা হয়েছে বলে তিনি জানান।
The post যশোরের শার্শায় সড়ক দূর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু appeared first on One News BD | 1 News BD | One News | 1 News.
from One News BD | 1 News BD | One News | 1 News https://ift.tt/2pfDMQP
via opene99
No comments:
Post a Comment